লালবাগে দুর্বৃত্তের গুলিতে তরুণ আহত
লালবাগে দুর্বৃত্তের গুলিতে তরুণ আহত

রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ রাফি (২৬) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সোয়া ৮টার দিকে শহীদ নগরের তিন নম্বর গলিতে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ তরুণের বন্ধু তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

আহতের পরিচয়

আহত রাফির শহীদ নগর এলাকার তাইজউদ্দিন আহামেদের ছেলে। তিনি অনলাইনে গেঞ্জির ব্যবসা করে বলে স্বজনরা জানিয়েছেন।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন, শাহাবুদ্দিন, মিন্টু, রেজাউলসহ সাত থেকে আটজনের একটি দল রাফি ও তার বন্ধু সজিবকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মারধর করা হয়। একপর্যায়ে তারা রাফির ডান পাঁজরে গুলি করে। পরে আহত অবস্থায় সজিব রাত ৯টার দিকে রাফিকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুলিবিদ্ধ রাফির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

সজিব বলেন, “হামলাকারীরা প্রথমে আমাকে বলে, শাহিন কোথায়। তখন আমি তাদের বলি, আমি চিনি না। এরপরই তারা আমাকে মারতে থাকে। পরে রাফিকে ডেকে নিয়ে আসলে তারা গুলি করে। যারা এই ঘটনাটি ঘটিয়েছে, তারা কিশোর গ্যাং ও মাদক কারবারি বলে এলাকায় চিহ্নিত।”

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ রাফি জরুরি বিভাগের চিকিৎসাধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ