বাংলাদেশ ব্যাংকে মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা পদে পুনর্নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশ ব্যাংক তাদের মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা পদে পুনর্নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে একজন প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে অথবা ই–মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২ জুন ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

পদের বিবরণ

পদের নাম: মুখ্য আইনবিষয়ক কর্মকর্তা। পদসংখ্যা: ১টি। চুক্তির মেয়াদ: ২ বছর, যা নবায়নযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি আইনবিষয়ক পেশায় দেশি বা বিদেশি উচ্চ আদালতে (আপিল বিভাগসহ) ন্যূনতম ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্তসহ আবেদনপত্র পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা এই ঠিকানায় সরাসরি বা ডাকযোগে অথবা ই-মেইল: [email protected]-এ ২ জুন ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্যসংবলিত কার্যপরিধি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ