ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
ফ্যাসিস্ট সরকারের সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করেছেন, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে সরকারের বিভিন্ন গোয়েন্দা ও তদন্ত সংস্থা তাদের খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

সংসদে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী

মঙ্গলবার জাতীয় সংসদে আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরেক সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি চাকরিতে মোট ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আর বর্তমানে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৯২২টি।

সচিব ও সিনিয়র সচিব পদের তথ্য

সচিব ও সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে কর্মরত আছেন ৬৭ জন। অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮ জন (অতিরিক্ত ১০ জন), যুগ্ম সচিবের ১ হাজার ১১৬টি পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমানোর উদ্যোগ

সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিসিএস পরীক্ষার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে কাজ করছে সরকার। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশে ৩ বছর ৭ মাস সময় লাগলেও পর্যায়ক্রমে তা কমিয়ে আনা হয়েছে। ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। সরকারের লক্ষ্য আগামি ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের এক বছরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভিন্ন ক্যাডারে ৮,০৯৯টি শূন্য পদ

আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি শূন্য পদ রয়েছে। শূন্য পদ পূরণে এবং দেশের বেকারত্ব দূর করার জন্য মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ/পদায়নের জন্য ইতোমধ্যে ৪৫, ৪৬, ৪৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ হয়েছে এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন হলে দ্রুত শূন্যপদ পূরণ করা সম্ভব হবে।