গাজীপুরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার, কারাগারে
গাজীপুরে শিশু ধর্ষণ মামলায় ৬০ বছরের বৃদ্ধ গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অলি আহম্মেদ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

গ্রেফতার অলি আহম্মেদ কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকার বেলায়েত হোসেনের বাড়ির ভাড়াটিয়া। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দুইকারচর গ্রামের হাসমত আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে গতকাল ৭ জুলাই কাশিমপুর থানার দক্ষিণ জরুন এলাকায় বেলায়েত হোসেনের মালিকানাধীন বাড়িতে। অভিযুক্ত অলি আহম্মেদ ওই বাড়ির একটি ভাড়াটিয়ার কক্ষে নিয়ে ভুক্তভোগী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও তদন্ত

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর তা এজাহার হিসেবে গ্রহণ করে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে মামলার তদন্তভার এসআই মো. শফিকুল ইসলামের ওপর ন্যস্ত করা হয়েছে।

পুলিশ জানায়, শিশুটিকে সেইফটি জোনে নেওয়া হয়েছে এবং পরীক্ষা ও তদন্ত চলছে। এসআই মো. শফিকুল ইসলাম বলেন, “অলি আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ