ডাকাত হামলায় আহত ভূমি কর্মকর্তার মামলায় দুই গ্রেপ্তার
ডাকাত হামলায় আহত ভূমি কর্মকর্তার মামলায় ২ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার চর নোয়াগাঁও এলাকার রাকিব ভূইয়া (২৯) ও সজীব মোল্লা (২২)।

পুলিশের বক্তব্য

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, “ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী এলাকায় সশস্ত্র ডাকাত দলের হামলায় সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হন। একই সময়ে পাশের একটি বাড়িতে ডাকাতি করে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।

মামলা ও তদন্ত

ঘটনার পরদিন আহত ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ