কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

গাজীপুর মহানগরের কাশিমপুরে ড্রিমল্যান্ড গেস্ট হাউসে অভিযান চালিয়ে ১১ নারী ও ৫ পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মহানগরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডের জিরানি বাজার এলাকায় অবস্থিত এই গেস্ট হাউসে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন) আবু নাসের মোহাম্মদ আলামিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়।

অভিযোগ ও ব্যবস্থা

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই গেস্ট হাউসে নারী যৌনকর্মীদের মাধ্যমে অসামাজিক ও অবৈধ কার্যকলাপ পরিচালিত হয়ে আসছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মোহাম্মদ আলামিন বলেন, ড্রিমল্যান্ড গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ১১ জন নারী ও ৫ জন পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ