সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভিকে
নারায়ণগজ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিকে সিদ্ধিরগঞ্জে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।


