মাদারীপুরে আধিপত্য দ্বন্দ্বে হাতবোমার সংঘর্ষ, আহত চারজন
মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে টর্চ লাইট জ্বালিয়ে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।


