জ্বালানি তেল নিরাপত্তায় ডিএমপি কমিশনারের নির্দেশ, পুরস্কৃত হলেন সেরারা
ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি হকার উচ্ছেদ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও মামলা দ্রুত নিষ্পত্তিরও তাগিদ দেন।


