পঞ্চগড়ে তথ্য সংগ্রহে গিয়ে পুলিশের ওপর হামলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও মাদকবিরোধী অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা স্থানীয় লোকজনের হামলায় আহত হয়েছেন। ট্রাক্টর দুর্ঘটনায় গুজব ছড়িয়ে তাদের মারধর করা হয় বলে পুলিশের অভিযোগ।


