মেট্রোরেলের লাইনে বিড়াল, ২০ মিনিট বন্ধ ট্রেন চলাচল
মেট্রোরেলের লাইনে বিড়াল, থমকে গেল ট্রেন চলাচল

রাজধানীর মেট্রোরেলের শাহবাগ লাইনের হাই-ভোল্টেজ ট্র্যাকে হঠাৎ একটি বিড়াল এসে পড়ায় প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ১২ মিনিট পর্যন্ত এই অচলাবস্থা বিরাজ করে।

প্রথম ঘটনা প্রাণীর উপস্থিতিতে

সাধারণত কারিগরি ত্রুটি বা সিগন্যাল সমস্যার কারণে ট্রেন থামার নজির থাকলেও কোনো প্রাণীর উপস্থিতির কারণে পুরো নেটওয়ার্ক থমকে যাওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ডিএমটিসিএল-এর এক কর্মকর্তা বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কিছুক্ষণ অপারেশন বন্ধ রাখা হয়েছিল। বিড়ালটি অক্ষত উদ্ধার করা হয়েছে। পরে ১২টা ১২ মিনিটেই আবার অপারেশন শুরু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যাত্রীদের ভোগান্তি

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্টেশনগুলোতে অপেক্ষমাণ মানুষের সারি দীর্ঘ হতে থাকে। তাদের মধ্যে অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহণের দিকে পা বাড়ান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ