ইনস্টাগ্রামে স্প্যাম ফলোয়ার সমস্যা সমাধানে নতুন ফিচার চালু
ইনস্টাগ্রামে স্প্যাম ফলোয়ার সমস্যা সমাধানে নতুন ফিচার

ইনস্টাগ্রামে স্প্যাম ফলোয়ার সমস্যা সমাধানে নতুন ফিচার চালু

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে অনেক ব্যবহারকারীই অজানা বা সন্দেহজনক ফলোয়ারের সমস্যায় ভুগছেন। স্প্যাম ও বট অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের এনগেজমেন্ট ও অ্যাকাউন্ট নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এই সমস্যা সমাধানে ইনস্টাগ্রাম নতুন কিছু ফিচার চালু করেছে, যার মাধ্যমে সহজেই এমন ফলোয়ার শনাক্ত ও মুছে ফেলা সম্ভব।

সম্ভাব্য স্প্যাম অ্যাকাউন্ট রিভিউ করার উপায়

ইনস্টাগ্রাম এখন সন্দেহজনক অ্যাকাউন্টগুলোকে আলাদা একটি তালিকায় দেখায়। সেগুলো যাচাই করতে:

  1. প্রথমেই প্রোফাইলের ডান পাশে নিচের প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
  2. এরপর ফলোয়ারস তালিকায় গিয়ে ‘পটেনশিয়াল স্প্যাস’ অপশনে প্রবেশ করুন।
  3. তারপর কাউকে রাখতে চাইলে ‘কনফার্ম’ এবং বাদ দিতে চাইলে ‘ডিলিট’ চাপুন।

সব স্প্যাম ফলোয়ার একসাথে মুছে ফেলার উপায়

প্রোফাইলের ফলোয়ারস তালিকায় গিয়ে ‘পটেনশিয়াল স্প্যাস’ অপশনে প্রবেশ করুন। এরপর ‘Remove all spam followers’ নির্বাচন করে নিশ্চিত করুন। উল্লেখ্য, যাদের সরানো হবে তারা কোনও নোটিফিকেশন পাবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্প্যাম ফিল্টার চালু বা বন্ধ করার নিয়ম

প্রোফাইলে গিয়ে উপরের ডান দিকের মেনুতে ট্যাপ করুন। এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ এ গিয়ে ‘ফলোয়ারস’ অপশনে প্রবেশ করুন। অতপর ‘Filter spam followers’ টগল অন বা অফ করুন।

নির্দিষ্ট ফলোয়ার সরানোর উপায়

যদি আপনার অ্যাকাউন্ট প্রাইভেট থাকে, তাহলে আপনি চাইলে নির্দিষ্ট কাউকে ফলোয়ার তালিকা থেকে সরাতে পারবেন:

  • প্রোফাইলে গিয়ে ফলোয়ারস তালিকা খুলুন।
  • তারপর যাকে সরাতে চান, তার পাশে ‘রিমুভ’ চাপুন এবং পুনরায় নিশ্চিত করুন।

ইনস্টাগ্রামের এই নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিজ্ঞতা দিতে সহায়তা করবে। এখন থেকে স্প্যাম ও বট ফলোয়ার নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ