ইনস্টাগ্রামের বড় ক্লিনআপে কাইলি জেনারের ফলোয়ার কমলো ১ কোটি ৪০ লাখ
ইনস্টাগ্রামের ক্লিনআপে কাইলি জেনারের ফলোয়ার কমলো ১ কোটি ৪০ লাখ

মেটা ২০২৬ সালে ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বড় ‘ক্লিনআপ অভিযান’ চালিয়েছে। এই অভিযানে কোটি কোটি ভুয়া, বট ও দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। মেটা জানিয়েছে, প্ল্যাটফর্মকে আরও নিরাপদ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য রাখতে নিয়মিতভাবেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

প্রভাব পড়েছে তারকা ও ব্র্যান্ডের অ্যাকাউন্টে

এই অভিযানের প্রভাব পড়েছে বিশ্বের জনপ্রিয় তারকা, ইনফ্লুয়েন্সার ও বিভিন্ন ব্র্যান্ডের অ্যাকাউন্টেও। অনেকের ফলোয়ার সংখ্যা রাতারাতি লাখ লাখ কমে গেছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মার্কিন উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার কাইলি জেনার। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের এই অভিযানের পর তার ফলোয়ার প্রায় ১ কোটি ৪০ লাখ কমে গেছে।

শুধু কাইলিই নন, আরও অনেকে ক্ষতিগ্রস্ত

শুধু কাইলিই নন, আরও অনেক সেলিব্রিটি ও কনটেন্ট নির্মাতার ফলোয়ার সংখ্যায় বড় ধরনের পতন দেখা গেছে। বিষয়টি সামনে আসার পর সামাজিকমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। মেটার এক মুখপাত্র বলেন, নিষ্ক্রিয় অ্যাকাউন্ট অপসারণের নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই কিছু ব্যবহারকারীর ফলোয়ার সংখ্যা কমে যেতে পারে। তবে প্রকৃত ও সক্রিয় ব্যবহারকারীরা এতে প্রভাবিত হননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এদিকে সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই দাবি করছেন, এই অভিযানে ইনস্টাগ্রামের নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্টও রেহাই পায়নি। এক্সে (সাবেক টুইটার) কয়েকজন ব্যবহারকারী লিখেছেন, ইনস্টাগ্রামের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেও নাকি কয়েক মিলিয়ন ফলোয়ার কমে গেছে। ফলে অনেকে বলছেন, এই ক্লিনআপে কেউই ছাড় পায়নি।

মূলত যেসব ভুয়া বা নিষ্ক্রিয় অ্যাকাউন্ট লাইক, কমেন্ট ও ফলোয়ার সংখ্যা কৃত্রিমভাবে বাড়াতে ব্যবহার করা হয়, সেগুলোই এই অভিযানে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্র: ফ্রি প্রেস জার্নাল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ