সোনারগাঁওয়ের ঐতিহ্য থেকে প্রকৃতির নৈসর্গিক রূপ: ছবির গ্যালারি
সোনারগাঁওয়ের ঐতিহ্য থেকে প্রকৃতির নৈসর্গিক রূপ

সোনারগাঁও—বাংলার প্রাচীন রাজধানীর গৌরবময় নাম। এখানে দাঁড়িয়ে থাকা পুরোনো দালানগুলো শুধু ইট-পাথরের গাঁথুনি নয়, এগুলো ইতিহাসের নীরব সাক্ষী। লোকশিল্প জাদুঘরের ভবনগুলো আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে বহন করে চলেছে। বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবিটি সম্প্রতি ধারণ করেছেন রুমা আরা খাতুন।

বৃষ্টির নৈসর্গিক রূপ

টিনের চালে বৃষ্টির নৈসর্গিক রূপ ফুটে উঠেছে অক্সফোর্ড মিশন রোড, বরিশালের এই ছবিতে। ছবিটি সম্প্রতি তোলা, ধারণ করেছেন তাসমিয়া জাহান নীলা।

গোধূলিতে গরু ফেরা

গোধূলিলগ্নে গরুগুলো ফিরছে আপন নীড়ে। বাউকোলা, সাতক্ষীরার এই দৃশ্যটি ধারণ করেছেন গুলশানআরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপ ফুটবলের উচ্ছ্বাস

বিশ্বকাপ ফুটবল শুধু খেলা নয়, আবেগ–উচ্ছ্বাস আর আনন্দেরও উৎসব। বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমী সমর্থকেরা তাঁদের পছন্দের দেশের পতাকা উড়িয়ে সমর্থন জানান। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর সদর থেকে তোলা, ধারণ করেছেন সবুজ সরকার।

রূপপুর খালের বাস্তবতা

রূপপুর খাল, মিরপুরের কালো পানির নালা দেখে যার অস্তিত্ব বোঝা কঠিন। ছবিটি সম্প্রতি তোলা, ধারণ করেছেন রুকাইয়া।

নিঃশব্দ জলের গল্প

‘নিঃশব্দ জল, একলা নৌকা, আর কিছু অপ্রকাশিত গল্প—এই তো জীবন।’ ছবিটি কেরানীগঞ্জ-দোহার সড়কের তুলসীখালী ব্রিজের নিচে ধলেশ্বরী নদের পার থেকে সম্প্রতি তোলা, ধারণ করেছেন মো. শফিকুল ইসলাম জয়।

আর্জেন্টিনার প্রতি ভালোবাসা

হাজারো কিলোমিটার দূরে, তবু কোটি বাংলাদেশির হৃদয়ে জায়গা করে নেওয়া নাম আর্জেন্টিনা। ছবিটি কর্ণগোপ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে সম্প্রতি তোলা, ধারণ করেছেন মো. শাহিন রেজা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদ্মার চরে ধানকাটা

পদ্মার বুকে জেগে ওঠা ফিলিপনগর চরে এখন ধানকাটার ব্যস্ততা। এই চরের মাটি যেমন উর্বর, তেমনি এখানকার মানুষের মনও আশায় ভরা। নতুন ধানের ঘ্রাণে ভরে উঠেছে চারদিক, যেন প্রকৃতি নিজেই উৎসব করছে। কুষ্টিয়া, দৌলতপুর, ফিলিপনগর চরের ছবিটি সম্প্রতি তোলা, ধারণ করেছেন রুমা আরা খাতুন।

খুদে শিক্ষার্থীর নৃত্য

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীর নৃত্য। সাংস্কৃতিক প্রতিযোগিতা খুদে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের একটি কার্যকর মাধ্যম। এটি তাদের আত্মবিশ্বাসী, সৃজনশীল, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঢাকা পিটিআই, মিরপুর ১৩, ঢাকা; ৯ জুন ২০২৬-এ তোলা ছবিটি ধারণ করেছেন নিশীত কুমার বিশ্বাস।

প্রকৃতির সঙ্গে মানুষের সাদৃশ্য

প্রকৃতির অনেক নিয়ম মানুষের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। প্রকৃতির প্রতিটি উপাদান যেমন একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত, তেমনি মানুষও পরস্পরের সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্কে আবদ্ধ। রায়ের গ্রাম, ত্রিশাল, ময়মনসিংহের ছবিটি সম্প্রতি তোলা, ধারণ করেছেন জান্নাতুল মাওয়া তিশা।