‘রাগ করলা?’ ট্রেন্ডে সচেতনতামূলক পোস্ট ঢাকা দক্ষিণ সিটির
‘রাগ করলা?’ ট্রেন্ডে সচেতনতামূলক পোস্ট ডিএসসিসির

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ট্রেন্ডিংয়ে একটি ডায়লগ– ‘রাগ করলা?’। শেষ দুই দিন ধরে এই ডায়লগ ঘুরে বেড়াচ্ছে বহু মানুষের টাইমলাইনে। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই ট্রেন্ডকে ব্যবহার করল জনসচেতনতামূলক কাজে। জনসাধারণকে বলল ‘রাগ করলা?’।

ফেসবুক পোস্টে ডিএসসিসির বার্তা

সোমবার (১৮ মে) রাত ১১টা নাগাদ নিজেদের ফেসবুকে পোস্ট করে বিষয়টি। সেখানে বলা হয়, ‘আর খালে ময়লা ফেলবা না, ওকে?’ এরপরের লাইনে বলা হয়, ‘রাগ করলা?’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই পোস্ট ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

ভাইরাল ভিডিওর সূত্র

এই ডায়লগ সবার মুখে মুখে চলে এসেছে এক ভাইরাল ভিডিওর কল্যাণে। রোববার (১৭ মে) ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, শহরের একটি ব্যস্ত রাস্তার পাশে এক যুবককে দাঁড় করিয়ে গণক ভাগ্য গণনার করেন। সেখানে তিনি ওই যুবকের জীবনের নানা ঘটনার অবলীলায় বলে দিচ্ছেন, প্রতিটি বাক্যের শেষেই তিনি বলছিলেন, ‘রাগ করলা?’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সে বিষয়টিই গেঁথে গেছে নেটিজেনদের মাথায়। যার ফলে ভিডিও হয় ভাইরাল, এরপর তা নিয়ে একের পর এক মিমও ভাইরাল হতে থাকে। এই গণককে কেউ তাদের অফিসের বস, কেউ বা আবার তার শিক্ষকের সঙ্গে তুলনা করছেন।

সচেতনতায় ট্রেন্ডের ব্যবহার

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও সে ট্রেন্ডে তাল মিলিয়ে জনসচেতনতা তৈরির চেষ্টা করল। তাদের পোস্টে খালে ময়লা ফেলা বন্ধের আহ্বান জানানো হয়েছে, যা নেটিজেনদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ