ঢাকা জেলা বিজ্ঞান প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট
ঢাকা জেলা বিজ্ঞান প্রদর্শনীতে শিক্ষার্থীদের উদ্ভাবন

ঢাকা জেলা পর্যায়ের বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে বিএএফ শাহীন কলেজ মাঠে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুবাইদা রহমান। এ সময় অন্যান্য অতিথি ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রজেক্ট

প্রদর্শনীতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা বিশেষ ধরনের রোবোটিক যান নিয়ে হাজির হয়েছিলেন। জুবাইদা রহমান শিক্ষার্থীদের প্রজেক্ট ঘুরে দেখেন। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীরা তাদের তৈরি ‘হেক্সাগার্ড এআই রোভার’ প্রজেক্টের বর্ণনা দেন প্রধান অতিথির সামনে।

দূষণমুক্ত বাতাস ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিয়ে মডেল তৈরি করে তৃতীয় স্থান অধিকার করে হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পরিবেশ রক্ষায় ‘ইকো লুপ’ নামের একটি স্টার্টআপ আইডিয়া ও নার্সারি মডেল প্রদর্শন করেন নয়াবাজার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নবায়নযোগ্য শক্তি, ফায়ার অ্যালার্ম ও ভূমিকম্পের সংকেত ব্যবস্থা নিয়ে স্মার্ট ও নিরাপদ শহরের একটি মডেল ‘প্রজেক্ট ম্যাভেরিক ২.০’ উপস্থাপন করেন নৌবাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থীরা। ভবিষ্যতের কৃষির কথা মাথায় রেখে জায়গা বাঁচিয়ে আধুনিক পদ্ধতিতে মাল্টিলেয়ার ফার্মিং (বহুমাত্রিক চাষাবাদ) মডেল তৈরি করেছেন সেন্ট গ্রেগরিজ হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও ফাইভ-আর সলিউশনের মাধ্যমে এর পুনর্ব্যবহার নিয়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ‘দ্য লাইফ অব প্লাস্টিকস’ প্রদর্শিত হয়। পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি স্বয়ংসম্পূর্ণ গ্রামের চমৎকার মডেল তৈরি করেছেন মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

হাঁটার সময় পায়ের চাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের অভিনব কৌশল ‘হাইব্রিড ইকো-স্ট্রাইড শু’ উদ্ভাবন করেছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ