ঢাবির এআই ও ডেটা সায়েন্স প্রোগ্রামে জুলাই ২০২৬ সেমিস্টারে ভর্তি শুরু
ঢাবির এআই ও ডেটা সায়েন্স প্রোগ্রামে ভর্তি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত প্রফেশনাল মাস্টার্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স প্রোগ্রামে জুলাই ২০২৬ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান বিশ্বে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি খাতের পাশাপাশি ব্যবসা, স্বাস্থ্যসেবা, ব্যাংকিং, শিক্ষা, গবেষণা, সরকারি সেবাসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে। এই পরিবর্তনশীল ও প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যেই এ প্রোগ্রাম ডিজাইন করা হয়েছে। যাঁরা এআই, ডেটা সায়েন্স ও ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করে নিজেদের ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান, তাঁদের জন্য এটি একটি অনন্য সুযোগ।

প্রোগ্রামের কাঠামো ও সময়কাল

প্রোগ্রামটি মোট ৩৬ ক্রেডিট আওয়ারের সমন্বয়ে গঠিত, যার মধ্যে কোর্সওয়ার্ক এবং ৬ ক্রেডিটের একটি প্রজেক্ট অন্তর্ভুক্ত। সময়কাল ১ বছর ৬ মাস (৩ সেমিস্টার)। উল্লেখযোগ্য কোর্সগুলোর মধ্যে রয়েছে ডেটা ইঞ্জিনিয়ারিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা মাইনিং অ্যান্ড ওয়্যারহাউজিং, রিইনফোর্সমেন্ট লার্নিং, এথিক্যাল অ্যান্ড রেসপনসিবল এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস (এলএলএম)।

ক্লাসের সময়সূচি ও সুবিধা

চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ক্লাস অনুষ্ঠিত হবে শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রয়োজন অনুসারে অন্যান্য দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস চলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরু: ৯ জুন ২০২৬
  • আবেদন শেষ: ২১ জুলাই ২০২৬
  • ভর্তি পরীক্ষা: ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার), সকাল ১০টা ৩০ মিনিট
  • লিখিত পরীক্ষার ফলাফল: ২৫ জুলাই ২০২৬
  • ডকুমেন্ট ভেরিফিকেশন: ২৮ জুলাই ২০২৬
  • ভর্তি কার্যক্রম: ৩০ জুলাই থেকে ০৬ আগস্ট ২০২৬
  • সম্ভাব্য ক্লাস শুরু: ১১ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের যোগ্যতা

নিম্নোক্ত বিষয়ে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (এসই), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স (ডিএস), কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (সিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, আইসিটি ও অন্যান্য বিষয়।

অতিরিক্ত শর্ত ও ফি

ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪.০০ স্কেলে) হতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট চাকরি বা পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আনুমানিক ফি: প্রথম সেমিস্টার ১,১৮,০০০ টাকা, দ্বিতীয় সেমিস্টার ৯৮,০০০ টাকা, তৃতীয় সেমিস্টার ৯৮,০০০ টাকা। মোট আনুমানিক ব্যয় প্রায় ৩,১৪,০০০ টাকা (হল ফি প্রযোজ্য হলে অতিরিক্ত প্রদান করতে হবে)।