চীনে চালু হলো রোবটদের জন্য বিশেষ স্কুল, শিক্ষার্থীরা সবাই এআই রোবট
চীনে চালু হলো রোবটদের বিশেষ স্কুল, শিক্ষার্থীরা সবাই এআই রোবট

চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে চালু হয়েছে বিশ্বের প্রথম বিশেষায়িত রোবট স্কুল—হাংঝৌ রোবট স্কুল। এই স্কুলের শিক্ষার্থীরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) রোবট, যাদের দেখতে মানুষের মতো। স্কুলটির লক্ষ্য হলো রোবটদের বুদ্ধিমত্তা, আচরণ ও কর্মদক্ষতা ধাপে ধাপে বৃদ্ধি করে বাস্তব জগতের উপযোগী করে তোলা।

চারটি বিশেষায়িত কোর্স

স্কুলটিতে মোট চারটি কোর্স চালু করা হয়েছে: কারিগরি, নার্সিং, শিল্পকলা ও খেলাধুলা। প্রতিটি কোর্স রোবটদের যান্ত্রিক সীমাবদ্ধতা দূর করে মানুষের মতো সূক্ষ্ম কাজের উপযোগী করে তুলতে ডিজাইন করা হয়েছে। সম্প্রতি স্কুলটির ভেতরের কার্যক্রমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় টাই পরা রোবট শিক্ষার্থীরা ক্লাসরুমে ও খেলার মাঠে নানান কাজ করছে।

ভাইরাল ভিডিওতে যা দেখা গেছে

ভিডিওতে দেখা যায়, রোবট শিক্ষার্থীরা পিয়ানো বাজাচ্ছে, টেবিল টেনিস খেলছে এবং বাস্কেটবল ড্রিবলিং করছে। তাদের আঙুলের স্পর্শ ও বলের গতিপ্রকৃতি বুঝে শট নেওয়ার দৃশ্য প্রযুক্তিপ্রেমীদের মুগ্ধ করেছে। প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো নামী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক দৃশ্য, কিন্তু বাস্তবে এরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্যোক্তা প্রতিষ্ঠান

এই অভিনব উদ্যোগের পেছনে রয়েছে চীনের খ্যাতনামা লজিস্টিকস ও প্রযুক্তিপ্রতিষ্ঠান নোবেললিফট গ্রুপ। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট জু সংগুই বলেন, ‘আশা করছি, বিশেষায়িত এই স্কুল থেকে নির্দিষ্ট মেয়াদে পড়াশোনা ও প্রশিক্ষণ শেষ করার পর আমাদের রোবটগুলো বাস্তব জগতের জটিল পণ্য সরবরাহ বা লজিস্টিকস ব্যবস্থাপনায় দক্ষতার সঙ্গে কাজ করতে পারবে। সেই সঙ্গে তারা মানুষের বাস্তব জীবনের নানামুখী দায়িত্ব পালন এবং বিভিন্ন করপোরেট ও উৎপাদনমুখী কর্মক্ষেত্রে বড় সংকট সমাধানে সক্ষম হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

এই স্কুলের মাধ্যমে রোবটগুলোকে বাস্তব পৃথিবীর উপযোগী করে গড়ে তোলা হবে, যাতে তারা পণ্য সরবরাহ, লজিস্টিকস ব্যবস্থাপনা, করপোরেট ও উৎপাদনমুখী কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।