চ্যাটজিপিটির নতুন নিরাপত্তা ব্যবস্থা এএএস চালু করছে ওপেনএআই
চ্যাটজিপিটির নতুন নিরাপত্তা ব্যবস্থা এএএস চালু করছে ওপেনএআই

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে 'অ্যাডভান্সড অ্যাকাউন্ট সিকিউরিটি' (এএএস) নামের নিরাপত্তাব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ওপেনএআই। নতুন এই নিরাপত্তাব্যবস্থা চালুর মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য বর্তমানের তুলনায় আরও নিরাপদে থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

নিরাপত্তা ব্যবস্থার বিবরণ

এক ঘোষণায় ওপেনএআই জানিয়েছে, উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে নিরাপত্তা–সুবিধাটি চালু করা হচ্ছে। তবে আগ্রহী যেকোনো ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারবেন। নতুন এ উদ্যোগের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান ইউবিকোর সঙ্গে একটি চুক্তি করেছে ওপেনএআই। চুক্তির আওতায় চ্যাটজিপিটি অ্যাকাউন্টের জন্য 'ইউবিকি সি এনএফসি' ও 'ইউবিকি সি ন্যানো' নামের দুটি কো-ব্র্যান্ডেড নিরাপত্তা চাবি (যন্ত্র) বাজারে আনা হবে।

নিরাপত্তা চাবির কার্যকারিতা

আকারে ছোট যন্ত্রগুলো 'ফিশিং' আক্রমণের মতো ক্রমবর্ধমান সাইবার হুমকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিরাপত্তা চাবি মূলত ছোট আকারের একটি যন্ত্র, যা কম্পিউটারের ইউএসবি পোর্টে সংযুক্ত করে ব্যবহার করা হবে। প্রতিটি চাবিতে একটি স্বতন্ত্র ক্রিপ্টোগ্রাফিক পরিচয় সংরক্ষিত থাকবে। ফলে যার কাছে এই চাবি থাকবে, কেবল তিনিই সংশ্লিষ্ট অ্যাকাউন্টে লগ-ইন করতে পারবেন। পাসওয়ার্ড ফাঁস হলেও অতিরিক্ত সুরক্ষা স্তর হিসেবে এটি কার্যকর ভূমিকা রাখবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাইবার হুমকি বৃদ্ধি

সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সাইবার অপরাধীরা ক্রমেই চ্যাটবট ব্যবহারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রেই চ্যাটবটের কথোপকথনে সংবেদনশীল তথ্য থাকার সম্ভাবনা থাকায় এটি অপরাধীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। সাইবার হামলার আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিরাপত্তার বিষয়টি এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিযোগিতামূলক পদক্ষেপ

কয়েক সপ্তাহ আগে 'মাইথোস' নামে একটি নতুন সাইবার নিরাপত্তা মডেল চালুর ঘোষণা দেয় অ্যানথ্রপিক। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওপেনএআইও সাম্প্রতিক সময়ে ডিজিটাল নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে। তবে নতুন এই নিরাপত্তাব্যবস্থার একটি সীমাবদ্ধতাও রয়েছে। ব্যবহারকারী যদি নিরাপত্তা চাবি হারিয়ে ফেলেন, তাহলে অ্যাকাউন্ট পুনরুদ্ধারে ওপেনএআই কোনো সহায়তা করতে পারবে না। ফলে ব্যবহারকারীর সংরক্ষিত তথ্য ও কথোপকথন স্থায়ীভাবে হারিয়ে যাবে।

সূত্র: টেকক্রাঞ্চ