এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের জন্য ইউসিএসআইয়ের শতভাগ স্কলারশিপ
এআই অলিম্পিয়াডে স্বর্ণজয়ীদের জন্য ইউসিএসআইয়ের স্কলারশিপ

এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে (এপিওএআই) স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের জন্য শতভাগ স্কলারশিপের ঘোষণা দিয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস। শনিবার বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

সংবর্ধনা ও সম্মাননা

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ৮ সদস্যের দলকে সম্মাননা সনদ ও বিশেষ উপহার দেওয়া হয়। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রভোস্ট সুমন সুবহান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন জোহা রহমান।

স্বর্ণপদক বিজয়ীরা

বাংলাদেশের ৮ সদস্যের শিক্ষার্থী দলের মধ্যে এপিওএআই–এর স্বর্ণপদক পেয়েছেন লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ ও ত্রিদিব রায়। ইউসিএসআই ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের প্রশংসা সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে স্বর্ণপদক বিজয়ী তিন শিক্ষার্থী তাদের বিজয়ের গল্প শোনান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শতভাগ স্কলারশিপের ঘোষণা

প্রভোস্ট সুমন সুবহান বিজয়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়ে বলেন, 'বিজয়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের উচ্চশিক্ষার জন্য ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি হতে চাইলে ১০০% স্কলারশিপ দেওয়া হবে।'

আন্তর্জাতিক প্রতিযোগিতা

সিঙ্গাপুর, জাপান, চীন, মালয়েশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৩টি স্বর্ণপদক জিতে নেয় বাংলাদেশের শিক্ষার্থীরা। এই অর্জন দেশের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ