পূবালী ব্যাংকে গ্রাফিক ডিজাইনার পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই
পূবালী ব্যাংকে গ্রাফিক ডিজাইনার নিয়োগ

পূবালী ব্যাংকে গ্রাফিক ডিজাইনার নিয়োগের বিজ্ঞপ্তি

পূবালী ব্যাংক লিমিটেড গ্রাফিক ডিজাইনার পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬টা।

পদের বিবরণ

পদের নাম: গ্রাফিক ডিজাইনার। পদমর্যাদা: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অফিসার। পদসংখ্যা: ১।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গ্রাফিক ডিজাইন বা ফাইন আর্টসে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা প্রয়োজন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে গ্রাফিক ডিজাইন, ফাইন আর্টস, ক্রিয়েটিভ মিডিয়া, মাল্টিমিডিয়া, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, আফটার ইফেক্টস ও প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ব্যবহারিক দক্ষতা বাধ্যতামূলক। মোশন গ্রাফিকস, ভিডিও এডিটিং, অ্যানিমেটেড টাইপোগ্রাফি, কালার গ্রেডিং, অডিও সিঙ্ক্রোনাইজেশন ও ডিজিটাল ভিজ্যুয়াল কনটেন্ট তৈরিতে দক্ষতা থাকতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিজ্ঞতা

কমপক্ষে দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞাপন সংস্থা, ডিজিটাল মিডিয়া এজেন্সি বা করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা ও বেতন

৩১ মে ২০২৬ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর। প্রবেশনকালীন (১ বছর) মাসিক বেতন ২৬,০০০ টাকা। স্থায়ী নিয়োগের পর বেতন ৪৫,৩৭৫ টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৬ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:০০টা। বিস্তারিত জানতে ওয়েবসাইট দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ