নগদ লিমিটেডে ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ
নগদ লিমিটেডে ম্যানেজার/ডেপুটি ম্যানেজার নিয়োগ

মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড তাদের পেরোল অপারেশন্স বিভাগে ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ১টি পদে কর্মী নেওয়া হবে।

আবেদনের সময়সীমা

প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ১১ মে থেকে আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

প্রার্থীদের ন্যূনতম বিবিএ ডিগ্রি থাকতে হবে। এছাড়াও শ্রম আইন, আয়কর বিধিমালা এবং বিধিবদ্ধ নিয়মকানুনে জ্ঞান থাকতে হবে। পে-রোল প্রসেসিং, বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশন এবং ইআরপি সিস্টেমে অভিজ্ঞতা আবশ্যক। আয়কর, ভ্যাট অথবা শ্রম আইন পরিপালন বিষয়ে প্রশিক্ষণ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিজ্ঞতা ও বয়সসীমা

প্রার্থীদের ৬ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা ২৬ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

এটি একটি ফুলটাইম চাকরি, যার কর্মস্থল ঢাকা। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি এবং স্বাস্থ্য/মেডিকেল বিমা।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ