বিডিনগের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ, সভাপতি ফখরুল আলম
বিডিনগের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ, সভাপতি ফখরুল

বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২০২৬-২৭ মেয়াদের নতুন নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফখরুল আলম এবং মহাসচিব হিসেবে রয়েছেন বরকতুল আলম।

নতুন কমিটির সদস্যরা

নেটওয়ার্ক প্রকৌশলীদের নিয়ে গড়া সংগঠনটির নীতিনির্ধারণী ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রোগ্রাম কমিটির (পিসি) চেয়ার হয়েছেন সুমন কুমার এবং এফসি (ফেলোশিপ কমিটি) চেয়ার হয়েছেন শায়লা শারমিন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন সাইমন সোহেল, মো. আবদুল আউয়াল, মাহবুব হাসান, দেবাশিষ দাস, মো. সেলিম রেজা ও মো. আরিফুল ইসলাম।

বিডিনগের কার্যক্রম

বিডিনগ মূলত দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট–সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাংক এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। দেশের ইন্টারনেট অবকাঠামো উন্নয়ন এবং কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সংগঠনটি নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলনের আয়োজন করে থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন কমিটি আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ