শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের প্রতিষ্ঠানে ‘ট্রেইনি অফিসার (জেনারেল)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা এবং পরবর্তী প্যানেল ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ মে ২০২৬।
পদের বিবরণ
পদের নাম: ট্রেইনি অফিসার (জেনারেল)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৪.০০ স্কেলে ২.৭৫ অথবা ৫.০০ স্কেলে ৩.৭৫ থাকতে হবে। এছাড়া এসএসসি, এইচএসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫.০০ স্কেলে ৪.০০ থাকতে হবে।
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।
বেতন-ভাতা
নির্বাচিত প্রার্থীদের প্রথমে ১ বছর ট্রেইনি হিসেবে কাজ করতে হবে এবং এই সময়ে মাসিক বেতন হবে ২৮,৫০০ টাকা। ট্রেইনি মেয়াদ সফলভাবে সম্পন্ন করার পর তাদের অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, যেখানে প্রারম্ভিক মাসিক বেতন হবে ৪৫,৩৫০ টাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য www.bdjobs.com/sjibl অথবা ব্যাংকের ওয়েবসাইট ব্যবহার করা যাবে। আবেদনের সময় সাম্প্রতিক তোলা ছবি সংযুক্ত করতে হবে। কোনো হার্ড কপি আবেদন গ্রহণযোগ্য হবে না।
নির্বাচনের প্রক্রিয়া
সংক্ষিপ্ত তালিকার প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনের জন্য সাক্ষাৎকারে ডাকা হবে।
নির্দেশনা ও শর্ত
নিয়োগপ্রাপ্ত ট্রেইনি অফিসারদের ব্যাংকে যোগদানের তারিখ থেকে ন্যূনতম পাঁচ বছর চাকরি করার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড স্বাক্ষর করতে হবে।
আরও পড়ুন: ৪৪তম বিসিএস নন–ক্যাডার: জ্যেষ্ঠতা হারানোর শঙ্কায় ৩ হাজার সুপারিশপ্রাপ্ত প্রার্থী, ৩০ এপ্রিল ২০২৬। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন এখন নিউজিল্যান্ড, ৩ ঘণ্টা আগে।



