ওয়ালটনের ১৫ নতুন মডেলের ফ্রিজ উন্মোচন, দাম শুরু ১৬ হাজার টাকা
ওয়ালটনের ১৫ নতুন মডেলের ফ্রিজ উন্মোচন

আন্তর্জাতিক বাজারে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন, যা দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিক্স খাতে নতুন মাত্রা যোগ করেছে।

নতুন লাইনআপে যা রয়েছে

নতুন এই লাইনআপে রয়েছে প্রিমিয়াম সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার এবং আইসক্রিম ফ্রিজারসহ বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য।

আধুনিক জীবনযাপন, স্মার্ট প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, দৃষ্টিনন্দন ডিজাইন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ সবকিছুর সমন্বয়ে ফ্রিজের এই নতুন লাইনআপ সাজিয়েছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মেগা লঞ্চ অনুষ্ঠান

শনিবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ‘ওয়ালটন মেগা লঞ্চ’ শীর্ষক অনুষ্ঠানে এসব নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক, রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ভার্চুয়ালি এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররাও অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সিবিওর বক্তব্য

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক বলেন, ওয়ালটন স্থানীয় বাজারে আধিপত্যের পাশাপাশি ইতোমধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রফতানি করছে। লক্ষ্য বিশ্বের একশ’টিরও বেশি দেশে ব্যবসার পরিধি বাড়ানো। এই স্বপ্ন পূরণের যাত্রাকে আরও তরান্বিত করতে আন্তর্জাতিক বাজারে একসঙ্গে নতুন ১৫টি মডেলের ফ্রিজ উন্মোচন করা হলো। এর মধ্য দিয়ে স্মার্ট ও গ্লোবাল ফ্রিজিং সল্যুশনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো ওয়ালটন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ভাবনী প্রযুক্তি

অনুষ্ঠানে নতুন মডেলের ফ্রিজের উদ্ভাবনী প্রযুক্তি, ফিচারসহ অন্যান্য বিশেষ দিক তুলে ধরেন ওয়ালটন ফ্রিজের আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী। তিনি জানান, মেগা লঞ্চ লাইনআপের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে সাইড-বাই-সাইড ৬২৯ লিটারের ৩২ ইঞ্চি ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট ফ্রিজ। এটি আধুনিক পরিবারের জন্য একটি ‘স্মার্ট লাইফস্টাইল ডিভাইস’।

তিনি জানান, ফ্রিজটির মাল্টিমিডিয়া হাব থেকে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ব্যবহার, অনলাইন শপিং এবং স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে। এতে রয়েছে ম্যাজিক মিরর টেকনোলজি, এআই ডক্টর, টার্বো কুলিং এবং এইট-ইন-ওয়ান কনভার্টিবল মোড। এছাড়াও এই ফ্রিজ বিদ্যুৎ সাশ্রয়ী এমএসও প্লাস ইনভার্টার প্রযুক্তি ও পৃথক কুলিং কন্ট্রোলের মাধ্যমে খাবার দীর্ঘসময় সতেজ রাখতে সক্ষম। আধুনিক রান্নাঘর ও স্মার্ট হোম লাইফস্টাইলের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মডেলটি তৈরি করা হয়েছে।

মূল্য নির্ধারণ

দেশের বাজারে ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে।