পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা চাকরির বাজারে সুরক্ষা দেয়
পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা চাকরির সুরক্ষা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইতিমধ্যে বিশ্বব্যাপী চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন এনেছে। অফিসের কাজ, ব্যবসা, এমনকি সৃজনশীল ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট। হলিউডে এআই দিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ নিয়ে বিতর্ক চলছে। তাই এই পরিবর্তনের সাথে সাথে মানুষের মনে প্রশ্ন জাগছে, 'এআই কি আমাদের চাকরি নিয়ে নেবে?'

এআই কী করছে?

এআই ডেটা বিশ্লেষণ করছে, লেখা লিখছে, ডিজাইন, লোগো বা ওয়েবসাইট বানাচ্ছে, ছবি ও ভিডিও তৈরি ও সম্পাদনা করছে, গ্রাহক সেবা দিচ্ছে, জটিল গাণিতিক সমাধান দিচ্ছে। অর্থাৎ মানুষের অনেক কাজই এখন এআই করতে পারছে, এবং সেটা দ্রুত ও প্রায় নির্ভুলভাবে। তাহলে কি চাকরি হারানোর ঝুঁকি আছে?

ঝুঁকি ও সমাধান

হ্যাঁ, কিছু কাজের ক্ষেত্রে ঝুঁকি আছে, বিশেষ করে একঘেয়ে নিয়মভিত্তিক কাজ, যেগুলো এআই সহজেই করতে পারে। যারা নতুন কিছু শিখতে চান না, তাদের জন্য এআই হুমকি। কিন্তু একমাত্র যে দক্ষতা আপনাকে বাঁচাতে পারে, তা হলো পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা (অ্যাডাপটাবিলিটি)। প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে, নতুন নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। যারা দ্রুত শিখতে পারেন, সময়ের সাথে বদলাতে পারেন, তারাই টিকে থাকবেন এবং সফল হবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজেকে প্রস্তুত করার উপায়

  • নতুন দক্ষতা: এআইয়ের বিভিন্ন প্রয়োজনীয় টুল, নানা ডিজিটাল দক্ষতা, নতুন নতুন প্রযুক্তি শিখে ফেলুন।
  • পরিবর্তনকে সাদরে গ্রহণ: 'এটা আমার কাজ নয়'—এই চিন্তা বাদ দিন। কর্মক্ষেত্রে মাল্টিটাস্ক করার চেষ্টা করুন।
  • সমস্যা সমাধানের দক্ষতা বাড়ান: এআই তথ্য দিতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো আপনার হাতে। যেকোনো সমস্যা সমাধানে উদ্যোগ নিন।
  • মানবিক দক্ষতা (সফট স্কিল): নিজের সফট স্কিল বাড়ান। যোগাযোগ, দলগত কাজ, নেতৃত্ব, সহানুভূতিশীলতা—এগুলো এআই সহজে রপ্ত করতে পারবে না।
  • এআইকে কাজে লাগান: এআই কেবল চ্যালেঞ্জই নিয়ে আসেনি, এনেছে নতুন সুযোগও। এআইকে সঙ্গী করে কাজ করুন। এআই কেবল একটি টুল, আর আপনি সৃজনশীলতা, সিদ্ধান্ত ও মানবিকতার কেন্দ্র।

সূত্র: হার্ভার্ড বিজনেস রিভিউ