বিটিআরসির ৯ম ও ১০ম গ্রেডের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ
বিটিআরসির ৯ম ও ১০ম গ্রেডের মৌখিক পরীক্ষার সূচি পুনর্নির্ধারণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে কমিশন। এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, অনিবার্য কারণে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

পুনর্নির্ধারিত সময়সূচি

পরীক্ষার তারিখ ও সময় পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৪, ১৫, ১৬ ও ১৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদের ধরন অনুযায়ী পরীক্ষা সকাল ১০টা ও বেলা ২টা থেকে শুরু হবে।

পরীক্ষার স্থান

পরীক্ষা অনুষ্ঠিত হবে বিটিআরসি ভবন, কক্ষ নম্বর-১১৭, আগারগাঁও, ঢাকায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৌখিক পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা

  • লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
  • মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, তিন কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদ/কাগজপত্রের মূল কপি এবং অতিরিক্ত একসেট সত্যায়িত ফটোকপি (গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) বোর্ডের নিকট জমা দিতে হবে।
  • মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

উল্লেখ্য, সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরে ১৪৮৫ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এসএসসি–স্নাতক পাসে আবেদন করা যাবে। এছাড়া দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৯০৪ পদের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতালির শিক্ষার্থী ভিসার আবেদন নিয়েও নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ