গভীর রাতে বদলে যায় ইন্টারনেটের সার্চ ট্রেন্ড
গভীর রাতে বদলে যায় ইন্টারনেটের সার্চ ট্রেন্ড

রাত যত গভীর হয়, ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চের ধরনও তত বদলাতে থাকে। দিনের বেলায় যেখানে খবর, কাজ, পড়াশোনা কিংবা কেনাকাটাসংক্রান্ত বিষয় বেশি খোঁজা হয়, সেখানে মধ্যরাতের পর মানুষের আগ্রহ ঝুঁকে পড়ে ব্যক্তিগত, বিনোদননির্ভর ও আবেগঘন বিষয়গুলোর দিকে।

বিভিন্ন বিশ্লেষণের ফলাফল

বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান, সার্চ ট্রেন্ড পর্যবেক্ষণ এবং ডিজিটাল মার্কেটিং সংশ্লিষ্টদের পর্যবেক্ষণে দেখা যায়, রাতের সময় বিশেষ করে মোবাইলনির্ভর সার্চ বেড়ে যায়। কারণ, তখন অধিকাংশ মানুষ একা সময় কাটান এবং অবসর অবস্থায় ইন্টারনেট ব্যবহার করেন।

গভীর রাতে কী কী খোঁজা হয়?

বিশ্লেষকদের মতে, গভীর রাতে সবচেয়ে বেশি খোঁজা হয় কয়েকটি নির্দিষ্ট ধরনের বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • বিনোদন ও ভিডিও কনটেন্ট: রাতের সময় সিনেমা, ওয়েব সিরিজ, গান, শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিমিংসংক্রান্ত সার্চ উল্লেখযোগ্যভাবে বাড়ে। বিশেষ করে নতুন মুক্তি পাওয়া সিরিজ, ভাইরাল ভিডিও বা আলোচিত তারকাদের নিয়ে আগ্রহ বেশি দেখা যায়।
  • সম্পর্ক ও ব্যক্তিগত বিষয়: ‘সম্পর্ক ভাঙার লক্ষণ’, ‘কেউ রিপ্লাই না দিলে কী করবেন’, ‘ভালোবাসা নিয়ে উক্তি’—এ ধরনের সার্চও রাতের দিকে বাড়তে দেখা যায় বলে জানান ডিজিটাল কনটেন্ট বিশ্লেষকরা। কারণ, রাতের নিরিবিলি সময়ে মানুষ ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি ভাবেন।
  • স্বাস্থ্য ও মানসিক চাপ: ঘুম না আসা, উদ্বেগ, মানসিক চাপ, মাথাব্যথা বা বিভিন্ন শারীরিক উপসর্গ সম্পর্কিত সার্চও গভীর রাতে বেড়ে যায়। বিশেষজ্ঞদের ভাষ্য, রাতের নীরবতায় শারীরিক অস্বস্তি বা মানসিক উদ্বেগ বেশি অনুভূত হওয়ায় অনেকে দ্রুত উত্তর খুঁজতে সার্চ ইঞ্জিনের শরণাপন্ন হন।
  • চাকরি ও আয়সংক্রান্ত খোঁজ: ফ্রিল্যান্সিং, অনলাইনে আয়, রিমোট জব কিংবা বিদেশে চাকরির সুযোগ নিয়েও রাতের দিকে সার্চ বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণদের একটি বড় অংশ রাতের সময় এসব বিষয়ে তথ্য খোঁজেন।
  • ধর্মীয় ও অনুপ্রেরণামূলক কনটেন্ট: অনেক ব্যবহারকারী রাতের সময় ইসলামিক আলোচনা, ওয়াজ, দোয়া কিংবা মোটিভেশনাল ভিডিওও খোঁজেন। বিশেষজ্ঞরা বলছেন, দিনের চাপ শেষে মানসিক স্বস্তি খুঁজতেই অনেকেই এসব কনটেন্টের দিকে ঝুঁকেন।

পরিবর্তনশীল প্রবণতা

তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, সার্চ প্রবণতা সবসময় স্থায়ী নয়। কোনও বড় ঘটনা, ভাইরাল ইস্যু, খেলা কিংবা রাজনৈতিক পরিস্থিতির কারণেও রাতারাতি বদলে যেতে পারে মানুষের অনলাইন আগ্রহ।

তাদের মতে, মানুষের সার্চ অভ্যাস এখন শুধু প্রযুক্তিগত তথ্য নয়, বরং সমাজের মানসিক অবস্থা, আগ্রহ এবং জীবনযাপনের পরিবর্তনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।