মেটা চালু করছে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা ‘মেটা অ্যাকাউন্ট’
মেটা চালু করছে ‘মেটা অ্যাকাউন্ট’: একক পাসওয়ার্ড সুবিধা

মেটা তাদের ব্যবহারকারীদের জন্য একটি নতুন সমন্বিত নিরাপত্তাব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে, যার নাম ‘মেটা অ্যাকাউন্ট’। এই ব্যবস্থার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের একাধিক অ্যাকাউন্টের নিরাপত্তা সেটিংস এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

একক পাসওয়ার্ডের সুবিধা

নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীরা মেটার সব সেবার জন্য একটি একক পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, যা একাধিক লগইন তথ্য মনে রাখার ঝামেলা দূর করবে। মেটা জানিয়েছে, তাদের সেবার পরিসর দ্রুত বাড়ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন যন্ত্রের ব্যবহারের কারণে। ফলে ব্যবহারকারীদের একাধিক অ্যাকাউন্ট ও লগইন তথ্য ব্যবস্থাপনা জটিল হয়ে উঠছে।

পাসকি ও বায়োমেট্রিক লগইন

নতুন সুবিধার মধ্যে রয়েছে ‘পাসকি’, যা আঙুলের ছাপ বা মুখ শনাক্তকরণের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে দ্রুত ও নিরাপদে লগইন করার সুযোগ দেবে। নিরাপত্তা জোরদারে স্বয়ংক্রিয় পরামর্শ ও সতর্কবার্তার ব্যবস্থাও রাখা হয়েছে। যেমন, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন চালুর সুপারিশ বা সন্দেহজনক লগইন শনাক্ত হলে তাৎক্ষণিক সতর্কতা দেওয়া হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন্দ্রীয় ড্যাশবোর্ড

মেটা অ্যাকাউন্টের সেন্ট্রাল ড্যাশবোর্ড থেকে পাসওয়ার্ড, ই-মেইল ঠিকানা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশনসহ বিভিন্ন শেয়ার করা সেটিংস একসঙ্গে নিয়ন্ত্রণ করা যাবে। এতে আলাদা আলাদা অ্যাপে গিয়ে একই তথ্য বারবার হালনাগাদ করার প্রয়োজন হবে না।

পরিবার পর্যবেক্ষণ

অভিভাবকেরা ‘ফ্যামিলি সেন্টার’ পোর্টালের মাধ্যমে মেটার একাধিক সেবায় সন্তানের অনলাইন কার্যক্রম এক জায়গা থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। তবে ব্যবহারকারীরা চাইলে বর্তমানের মতোই পৃথকভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন এই ব্যবস্থা আগামী এক বছরে ধাপে ধাপে সবার জন্য উন্মুক্ত করা হবে। ব্যবহারকারীরা প্রয়োজনে যেকোনো সময় তাদের অ্যাকাউন্টগুলো সংযুক্ত বা বিচ্ছিন্ন করার সুযোগ পাবেন।