টেকনো দেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০ প্রো’, যা পানির নিচেও ছবি তোলা ও ভিডিও করতে সক্ষম। ধুলাবালু ও পানিরোধী এই ফোনটি ৬ মিটার গভীর পানিতেও সচল থাকে, ফলে পানিতে পড়ে গেলেও নষ্ট হয় না।
শক্তিশালী নির্মাণ ও ডিসপ্লে
ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্স এবং ড্রপ প্রোটেকশন সুবিধা থাকায় হাত থেকে পড়ে গেলেও ভাঙে না বা দাগ পড়ে না। ৬.৭৮ ইঞ্চি পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, যা উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা দেয়।
অডিও ও ব্যাটারি
নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তিসম্পন্ন ফোনটিতে ডিটিএস সাউন্ডযুক্ত দুটি স্পিকার রয়েছে, যা ভিড়ের মধ্যেও স্পষ্ট শব্দ নিশ্চিত করে। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬০ ওয়াটের সুপার চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ হয় এবং ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।
প্রসেসর ও মেমরি
মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসরে চলা ফোনটিতে সংস্করণভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে, যা একাধিক কাজ দ্রুত করতে সাহায্য করে।
ক্যামেরা
পেছনে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় উন্নত রেজোল্যুশনের ছবি ও ভিডিও তোলা যায়।
এআই সুবিধা ও দাম
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং ও এআই হেলথ অ্যাসিস্ট্যান্টের মতো এআই সুবিধা রয়েছে। সংস্করণভেদে ফোনটির সর্বনিম্ন দাম ২৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।



