পয়লা বৈশাখ উপলক্ষে অপো বাংলাদেশ আনল নতুন স্মার্টফোন 'অপো এ৬কে'
পয়লা বৈশাখে অপো বাংলাদেশের নতুন স্মার্টফোন 'অপো এ৬কে'

পয়লা বৈশাখ উপলক্ষে অপো বাংলাদেশের নতুন স্মার্টফোন 'অপো এ৬কে'

আগামীকাল মঙ্গলবার পয়লা বৈশাখ। এই উৎসবকে সামনে রেখে দেশের বাজারে নতুন মডেলের স্মার্টফোন নিয়ে এসেছে অপো বাংলাদেশ। 'অপো এ৬কে' নামের এই স্মার্টফোনটিতে রয়েছে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা পাঁচ বছর পর্যন্ত ভালোভাবে কাজ করতে সক্ষম। ফলে ব্যবহারকারীদের ব্যাটারির চার্জ শেষ হওয়ার চিন্তা করতে হবে না।

রিভার্স চার্জিং ও অন্যান্য সুবিধা

শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারিই নয়, রিভার্স চার্জিং প্রযুক্তিনির্ভর এই স্মার্টফোনটি কাজে লাগিয়ে অন্য যন্ত্রাংশ, যেমন পাওয়ার ব্যাংকের মতো চার্জ করা সম্ভব। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপো বাংলাদেশ এ তথ্য নিশ্চিত করেছে।

হার্ডওয়্যার ও পারফরম্যান্স

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটিতে রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ। শক্তিশালী প্রসেসর ও দ্রুতগতির র‍্যামের সমন্বয়ে একসঙ্গে বিভিন্ন কাজ করা এবং ভিডিও গেম খেলা সহজ হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্যামেরা ও বিশেষ ফিচার

দুটি রঙে বাজারে আসা ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। এছাড়াও, এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল ভিউ ভিডিও, নাইট মোড, এআই এডিটর ২, এআই গেমবুস্ট ২, এআই লিংকবুস্ট ৩, থেফট প্রটেকশন ও জেমিনির মতো ফিচার থাকায় সহজেই উচ্চমানের ছবি তোলা যাবে।

দাম ও ওয়ারেন্টি

ফোনটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা ফোনটির সঙ্গে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ২ বছরের ওয়ারেন্টি সুবিধাও পাবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ