টেলিগ্রামে নারী শিক্ষার্থীদের ছবি ব্ল্যাকমেইল, র‍্যাবের জালে ৫ সাইবার অপরাধী
টেলিগ্রামে নারী শিক্ষার্থীদের ছবি ব্ল্যাকমেইল, গ্রেফতার ৫

সোশ্যাল প্ল্যাটফর্ম টেলিগ্রাম গ্রুপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে একটি সাইবার অপরাধচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তারকৃতদের পরিচয়

গ্রেপ্তারকৃতরা হলেন— মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিব। গতকাল রবিবার ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে তথ্য

সোমবার (২৭ এপ্রিল) কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র ইন্তেখাব চৌধুরী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপরাধের কৌশল

র‍্যাব বলছে, টেলিগ্রামের প্রাইভেট চ্যানেল ব্যবহার করে অর্থের বিনিময়ে আপত্তিকর ছবি-ভিডিও বিক্রি করত চক্রটি। দেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের লক্ষ্য করে তাদের ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, ব্রেকআপের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে ছবি/ভিডিও সংগ্রহ কিংবা শত্রুতাবশত গোপন ছবি/ভিডিও ফাঁস করে এসব কর্মকাণ্ড চালাতো তারা।

তাদের ব্যবহৃত মোবাইল থেকে প্রায় দেড় লাখ নগ্ন বা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ