ইনস্টাগ্রামের বড় আপডেট: টিভিতেই দেখা যাবে রিলস ও স্টোরি
ইনস্টাগ্রামের আপডেট: টিভিতে রিলস ও স্টোরি দেখা যাবে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম তাদের টিভি অ্যাপের জন্য একটি বড় আপডেট নিয়ে এসেছে। এখন স্মার্ট টিভির বড় পর্দায় সহজেই রিলস ও স্টোরি উপভোগ করা যাবে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল ফোনের পাশাপাশি বড় পর্দাতেও ইনস্টাগ্রামের কনটেন্ট দেখতে পাবেন।

নতুন ফিচার: রিলস কাস্টিং

নতুন আপডেটের সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজন হলো রিলস কাস্টিং। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনে থাকা ইনস্টাগ্রাম রিলস সরাসরি টিভির স্ক্রিনে চালাতে পারবেন। শুধু তাই নয়, নিজের সেভ করা ভিডিওও বড় পর্দায় দেখার সুযোগ মিলবে। এর ফলে পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে ইনস্টাগ্রামের কনটেন্ট উপভোগ করা অনেক সহজ হবে।

কাস্টিং ও রিকমেন্ডেড চ্যানেল

এ আপডেটের ফলে টিভিতে যুক্ত হওয়া নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে— মোবাইল থেকে কাস্টিং। কোনো রিলস বা ভিডিও পছন্দ হলে ব্যবহারকারী তা সরাসরি স্মার্টফোন থেকে টিভিতে কাস্ট করতে পারবেন। ব্যবহারকারীর লিভিংরুমে একসঙ্গে বসে কনটেন্ট দেখার অভিজ্ঞতা দিতেই মেটা এ নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়াও, ব্যবহারকারীর পছন্দের বিষয়ভিত্তিক যেমন— কমেডি বা খেলাধুলার ওপর ভিত্তি করে রিকমেন্ডেড চ্যানেল তৈরি করা হয়েছে। আর বড় পর্দার জন্য বিশেষভাবে তৈরি হরিজন্টাল ভিডিওর জন্য একটি আলাদা বিভাগ বা হোম যুক্ত করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামঞ্জস্যপূর্ণ ডিভাইস ও উপলব্ধতা

প্রাথমিক পর্যায়ে গুগল টিভি, ফায়ার টিভি এবং স্যামসাংয়ের ২০২০ সালের পরবর্তী স্মার্ট টিভি মডেলগুলোতে এ সুবিধা পাওয়া যাচ্ছে। মেটার তরফে জানানো হয়েছে, ২০২০ বা তার পরে বাজারে আসা Samsung Smart TV-তে এ ফিচার ব্যবহার করা যাবে। এর আগে ইনস্টাগ্রামের টিভি অ্যাপ শুধু Amazon Fire TV এবং Google TV ডিভাইসেই উপলব্ধ ছিল। ইতোমধ্যে আমেরিকায় এ ফিচারটি চালু হয়েছে। শিগগিরই অন্যান্য দেশেও খুব তাড়াতাড়ি এটি চালু হতে চলেছে বলেও জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ