নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন আরও বাড়াতে চায় সরকার; যাতে টাকা ছাপানোর খরচ কমে। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হয়। সেই সঙ্গে মানুষের কেনাকাটা, বিল পরিশোধসহ সব ধরনের লেনদেন সহজ করতে চায় সরকার।
বাংলা কিউআর কোড বাধ্যতামূলক
এ জন্য দেশের ডিজিটাল লেনদেনব্যবস্থাকে আরও সহজ, সাশ্রয়ী ও সর্বজনীন করতে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
লেনদেনে স্বচ্ছতা ও সাশ্রয়
বাংলা কিউআর কোড ব্যবহারের ফলে লেনদেনের তথ্য সহজেই ট্র্যাক করা যাবে, যা আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করবে। অন্যদিকে, নগদ টাকা ছাপানোর খরচ কমিয়ে সরকার সাশ্রয় করতে পারবে।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



