মোনামীর নামে জামায়াত সম্পর্কে ভুয়া বক্তব্য: মিথ্যা প্রমাণিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) জামায়াত সম্পর্কে মন্তব্য করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত দাবি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, কোনো বিশ্বস্ত সূত্রে এমন বক্তব্যের প্রমাণ নেই।


