ইতিহাসের এই দিনে: ৪ জুনের উল্লেখযোগ্য ঘটনাবলি
ইতিহাসের এই দিনে: ৪ জুনের গুরুত্বপূর্ণ ঘটনা

প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ৮৬২ - আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন ক্ষমতাসীন হন।
  • ১৮৩০ - ক্যালকাটা হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৪৫ - মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু।
  • ১৮৫৯ - ম্যাজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে অস্ট্রিয়ানদের পরাজয়।
  • ১৮৭৬ - তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।
  • ১৮৭৮ - সাইপ্রাসকে ব্রিটেনের নিকট হস্তান্তর করে উসমানীয় সাম্রাজ্য (বর্তমান তুরস্ক)।
  • ১৯২০ - প্রথম বিশ্বযুদ্ধশেষে প্যারিস সম্মেলনে মিত্র ও সহযোগী শক্তির সাথে হাঙ্গেরির ত্রিয়ানোঁ চুক্তি স্বাক্ষরিত।
  • ১৯২৪ - বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম মেকানিক্স-এর উপর তার গবেষণাপত্র আইনস্টাইনের কাছে পাঠান।
  • ১৯৪২ - প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে মিত্রশক্তি ও জাপানের মধ্যে নৌযুদ্ধ শুরু হয়।
  • ১৯৪৩ - আর্জেন্টিনার এক সেনা অভ্যুত্থানে কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।
  • ১৯৪৬ - জুয়ান ফেরোন আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৫৫ - ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
  • ১৯৭০ - প্রশান্ত মহাসাগরে ১৬৯টি দ্বীপ নিয়ে গঠিত টোঙ্গা স্বাধীনতা লাভ করে।
  • ১৯৮৯ - চীনে ছাত্রদের আন্দোলনে সামরিক বাহিনীর তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা বা ৪ জুন গণহত্যা সংগঠিত হয়।
  • ১৯৮৯ - আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অব ইরানের সুপ্রিম লিডার নির্বাচিত হন আলি খোমেনি।
  • ১৯৯৬ - বাংলাদেশে ইন্টারনেট চালু।

জন্ম

  • ১৮২৯ - অ্যালান অক্টোভিয়ান হিউম, ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা।
  • ১৯০২ - সত্যেন্দ্রনাথ সেন, প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং ভারতের প্রথম ঘূর্নায়মান মঞ্চের প্রবর্তক।
  • ১৯০৭ - রোজালিন্ড রাসেল, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, চিত্রনাট্যকার ও গায়িকা।
  • ১৯১৫ - ওয়াল্টার হ্যাডলি, নিউজিল্যান্ডের ক্রিকেটার।
  • ১৯১৬ - রবার্ট ফ্রান্সিস ফার্চগট, মার্কিন প্রাণরসায়নবিদ।
  • ১৯৩৬ - নূতন সমর্থ, ভারতীয় অভিনেত্রী।
  • ১৯৩৬ - ব্রুস ডার্ন, আমেরিকান অভিনেতা।
  • ১৯৪৬ - এস.পি. বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা।
  • ১৯৬১ - জুলি হোয়াইট, মার্কিন অভিনেত্রী।
  • ১৯৬৬ - ভ্লাদিমির ভয়েভদস্কি, রাশিয়ান গণিতবিদ।
  • ১৯৭৫ - অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানবহিতৈষী।
  • ১৯৭৬ - টিম রজন, বিখ্যাত কানাডিয়ান অভিনেতা।
  • ১৯৮৪ - রইনই যং, তাইওয়ান অভিনেত্রী।
  • ১৯৮৫ - লুকাস পোদোলস্কি, জার্মান ফুটবল খেলোয়াড়।
  • ১৯৯১ - বেন স্টোকস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু

  • ১৮৭৬ - আব্দুল আজিজ (উসমানীয় সুলতান), উসমানীয় সাম্রাজ্যের ৩২ তম সুলতান।
  • ১৯২৬ - ফ্রেড স্পফোর্থ, বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৩১ - হুসাইন বিন আলি, মক্কার শরিফ, আরব নেতা ও হেজাজের বাদশাহ।
  • ১৯৩২ - মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম নামে পরিচিত), শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য ও শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত রচয়িতা।
  • ১৯৪১ - দ্বিতীয় ভিলহেম, জার্মানির সম্রাট।
  • ১৯৪২ - রাইনহার্ট হাইড্‌রিখ, জার্মান নাৎসি কর্মকর্তা এবং হলোকস্টের মূল হোতা।
  • ১৯৭১ - গোর্গি লুকাস, হাঙ্গেরীয় মার্কসবাদী দার্শনিক, নন্দনতত্ত্ববিদ, সাহিত্য ইতিহাসবিদ এবং সমালোচক।
  • ১৯৭৩ - মোরিস রনে ফ্রেশে, ফরাসি গণিতবিদ।
  • ১৯৮৩ - সতীশচন্দ্র সামন্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্য।
  • ১৯৮৯ - আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, ইরানের ধর্মীয় নেতা।
  • ২০২০ - বাসু চ্যাটার্জী, বলিউডের কিংবদন্তি পরিচালক ও চিত্রনাট্যকার।