টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশের কয়েকটি এলাকায় শনিবার (২০ জুন) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাছপালা কর্তন কাজের জন্য এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিভ্রাট

শুক্রবার (১৯ জুন) চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ জানিয়েছে, বড়বাজার ফিডার ও নিউ মার্কেট ফিডারের ১১/৪ কেভি লাইনের গাছপালা কাটা হবে। বড়বাজার ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো দৌলোদিয়ার সরদার পাড়া, দৌলোদিয়ার স্কুল পাড়া, দৌলোদিয়ার ফায়ার সার্ভিস পাড়া ও দৌলোদিয়ার বঙ্গজ পাড়া। নিউ মার্কেট ফিডারের আওতাধীন এলাকাগুলো হলো বড়বাজার নিউমার্কেট এলাকা, মুক্তি পাড়া, থানা রোডের দুই পাশ, দৌলোদিয়ার দক্ষিণ পাড়া ও দৌলোদিয়ার কোরিয়া পাড়া।

এ কারণে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো সময় লাইন চালু হতে পারে, তাই সার্বক্ষণিক লাইন চালু হিসেবে গণ্য করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঝিনাইদহে বিদ্যুৎ বিভ্রাট

অন্যদিকে, ঝিনাইদহ ওজোপাডিকোর মহেশপুর বিদ্যুৎ সরবরাহ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার মহেশপুর বিদ্যুৎ সরবরাহের আওতাধীন উপকেন্দ্রের সব এলাকায় নতুন লাইন তৈরি ও গাছপালা কর্তন কাজের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ