পূবালী ব্যাংকে মানবসম্পদ বিভাগের প্রধান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে আবেদন করতে প্রয়োজন কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা। তবে ব্যাংকের অভ্যন্তরীণ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না। আগ্রহী প্রার্থীদের ১৫ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদন জমা দিতে হবে।
পদের বিবরণ
পদের নাম: মানবসম্পদ বিভাগের প্রধান। পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযোগ্য হবে না। ব্যাংক, বহুজাতিক প্রতিষ্ঠান বা টেলিকম খাতে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর জেনারেল ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর বা সমমানের উচ্চপদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম ৫ হাজার কর্মীর মানবসম্পদ ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাগত সনদ বা বিশেষায়িত ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
৩০ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে।
বেতন ও ভাতা
ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে, যা আলোচনা সাপেক্ষে চূড়ান্ত হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে পদের নাম উল্লেখ করে জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত, পেশাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়:
ঠিকানা: জেনারেল ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, পূবালী ব্যাংক, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ
১৫ জুন ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি ব্যাংকের ওয়েবসাইটে দেখা যাবে।



