টানা দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা
টানা দুই দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা

দেশের বাজারে টানা পাঁচ দফা কমার পর এবার টানা দুই দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম কার্যকর

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজ শনিবার (৯ মে) দেশের বাজারে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

দাম বাড়ার কারণ

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমান দাম

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

পূর্ববর্তী সমন্বয়

এর আগে, সবশেষ গত ৬ মে সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

উল্লেখ্য, টানা পাঁচ দফা কমার পর টানা দুই দফা বাড়ানো হলো স্বর্ণের দাম। সর্বশেষ এই বাড়ায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ