শাহজাহানপুরে যুবককে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই
শাহজাহানপুরে যুবককে ছুরিকাঘাত, মোবাইল ছিনতাই

রাজধানীর শাহজাহানপুরে সুজন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) ভোরে উত্তর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

আহতের ভগ্নিপতি শওকত আহমেদ জানান, সুজন একটি হোটেলে চাকরি করেন। শওকতের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। এ কারণে ভোরে তিনি সুজনকে বাসায় আসতে বলেন। শওকত বলেন, “সুজন উত্তর শাহজাহানপুর এলাকায় থাকতেন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি হেঁটে আমার বাসার দিকে আসছিলেন। কাছাকাছি পৌঁছালে দুই ছিনতাইকারী তার পথরোধ করে। তারা জোর করে মোবাইল ফোন ছিনিয়ে নিতে চাইলে সুজন বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার দুই হাতে কুপিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায়।”

চিকিৎসা ও অবস্থা

পরে আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান চিকিৎসক। শওকত আরও জানান, চিকিৎসকরা বলেছেন সুজনের হাতের রগ কেটে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেক ঘটনা: কামরাঙ্গীরচরে রিকশাচালক কুপিয়ে আহত

এদিকে, শুক্রবার (৮ মে) রাতে কামরাঙ্গীরচরে শফিকুল ইসলাম (২৬) নামে এক রিকশাচালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় রাত ১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের ছেলে রায়হান জানান, রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজ ঢালসংলগ্ন বালুর মাঠ এলাকায় ৩-৪ জন ছিনতাইকারী শফিকুলকে ছুরিকাঘাত করে। এতে তার হাত ও পায়ে গুরুতর জখম হয়। তবে ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছু নিতে পারেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ