দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেল

দাম সমন্বয়ের পরও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। রাজধানীর মুদি দোকানগুলোতে ঘুরে এই চিত্র দেখা গেছে। দোকানদাররা বলছেন, ডিলাররা যে দামে তেলের বোতল দেন তাতে লিটারপ্রতি লাভ হতো কেবল ১ টাকা। তাই সীমিত পরিসরেই তেল তুলেছিলেন তারা। দাম সমন্বয়ের পর সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করছেন অনেকে।

ইরান যুদ্ধের প্রভাব ও সরবরাহ সংকট

ইরান যুদ্ধের ডামাডোলে যখন জ্বালানি তেল নিয়ে দেশজুড়ে হাহাকার; তখন সরবরাহ সংকটের অজুহাতে বাজার থেকেই উধাও হয়ে যায় বোতলজাত সয়াবিন তেল। এমন পরিস্থিতিতে বুধবার সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন দাম নির্ধারণ

খোলা তেলের নতুন দাম ১৭৯ টাকা, আর বোতলজাত সয়াবিনের দাম নির্ধারিত হয়েছে ১৯৯ টাকা। দাম বাড়ানো হলেও এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন দোকানদাররা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ