মতলব উত্তরে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য আটক
মতলব উত্তরে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ী ও ২০ কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৫ জুন) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানের বিবরণ

পুলিশ জানায়, পুলিশ সুপার (এসপি) রবিউল হাসানের সার্বিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা

আটক মাদক ব্যবসায়ীরা হলেন—নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এ ছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ জনকে আটক করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে। অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ