বিআরটিএর কঠোর সতর্কতা: নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করলে লাইসেন্স বাতিল
বিআরটিএর সতর্কতা: কর্মঘণ্টা অমান্য করলে লাইসেন্স বাতিল

গণপরিবহন চালকদের নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে দীর্ঘসময় একটানা গাড়ি চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার (২৩ মে) বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

কর্মঘণ্টা না মানলে বিপদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত কর্মঘণ্টা না মেনে একটানা গণপরিবহন চালানোর ফলে চালকের শরীরে ক্লান্তি, ঝিমুনি বা ঘুম চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে, যা চালক, সহকারী, যাত্রী ও পথচারীর প্রাণহানির কারণ হতে পারে।

বর্তমান আইন অনুযায়ী সময়সীমা

বর্তমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী, একটানা সর্বোচ্চ ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিতে হবে। এরপর আরও সর্বোচ্চ ৩ ঘণ্টা চালানো যাবে। অর্থাৎ এক দিনে মোট ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালানো যাবে না। এছাড়া সপ্তাহে সর্বোচ্চ ৪৮ ঘণ্টা দায়িত্ব পালনের বিধান রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লঙ্ঘনে কঠোর ব্যবস্থা

এসব নিয়ম লঙ্ঘন করে গাড়ি চালালে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে নির্ধারিত কর্মঘণ্টা মেনে চলার জন্য মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিআরটিএর পক্ষ থেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ