ঈদের আগে শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান
ঈদের আগে শনিবারের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার বিল পরিশোধের শেষ দিন

বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (২৩ মে) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকরা অফিসে বা ব্যাংকে গিয়ে বিদ্যুৎ বিল দিতে পারবেন। এই ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে।

জরিমানা এড়াতে নির্দেশনা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে। তাই গ্রাহকদের জরিমানা এড়াতে শনিবারের মধ্যে বিল পরিশোধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ