বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমেছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন সেতুমন্ত্রী। ঈদ যাত্রায় গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ দেখা গেছে। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স থেকে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সৌদিতে আরো তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। হজ পালনে সৌদি গেছেন ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি। দিল্লিতে কোরবানি নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিলেটে হামের উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।


