নোয়াখালীতে পিকআপ চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
নোয়াখালীতে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপের নিচে মোটরসাইকেল চাপা পড়ে কোম্পানীগঞ্জের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) ও একই পৌরসভার ৯নং ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

দুর্ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কবিরহাটের দিক থেকে একটি বালুবাহী পিকআপ সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে গাড়িটি সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপের সামনে লেগে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি পদক্ষেপ

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূইয়া জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ