কিশোরগঞ্জের কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ।
অনুষ্ঠানের সঞ্চালনা ও বক্তব্য
স্বজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন স্বজনের কটিয়াদী উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর।
প্রধান ও বিশেষ অতিথি
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বদিউল আলম মাহফুজ।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।
অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বজন উপদেষ্টা ও সরারচর সৌদামনি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, স্বজন উপদেষ্টা সাংবাদিক মোবারক হোসেন, স্বজনের কটিয়াদী উপজেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, স্বজনের সাবেক সাধারণ সম্পাদক ও স্বজন উপদেষ্টা সাংবাদিক মাসুম পাঠান, স্বজনের সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব সাধু, সৈয়দ আলিউজ্জামান মহসিন, আসাদুজ্জামান জর্ডানি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. রুবেল মিয়া, মো. শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডেন্টিস্ট আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জহির উদ্দিন বাদল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মইনুল ইসলাম, স্বজন মো. কমর উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সোহাগ, ক্রীড়া সম্পাদক মোস্তাকিম রকি, স্বাস্থ্য ও সমাজকর্মী মো. আবুল বাশার, সাংবাদিক নাঈম ইসলাম, সমাজকর্মী আবুল কাশেম, সাংবাদিক অসিম উদ্দিন, সঙ্গীত শিল্পী স্বপন সূত্রধর প্রমুখ।
বৃক্ষরোপণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
অনুষ্ঠানে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ধরনের ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা রোপণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।



