গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত, আহত ২
গোয়াইনঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব আহমদ (১৬) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দুই সহপাঠী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার বিবরণ

রোববার (৫ জুলাই) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী সাকিব আহমদ উপজেলার নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে। আহতরা হলেন- ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জাফলং চা বাগান এলাকায় ঘুরতে যায়। পরে রাধানগর বাজারে যাওয়ার পথে তাদের বহনকারী একটি পালসার মোটরসাইকেল দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে সাকিব আহমদ নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের অবস্থা ও পুলিশের বক্তব্য

অপর দুই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় সিলেট কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন গুরুতর আহত অবস্থায় সিলেটস্থ কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও তেমন ভালো নয়। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছিল।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ