রাজধানী ঢাকার বাতাসের মানে কিছুটা উন্নতি দেখা গেলেও দূষণের চাপ পুরোপুরি কাটেনি। সোমবার (২৯ জুন) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর ৭৭, যা ‘মাঝারি’ হিসেবে বিবেচিত। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ২৮তম।
বিশ্বের দূষিত শহরের তালিকা
একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৬১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালা, ১৪৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা, ১৪০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর এবং ১৩৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে চীনের উহান।
বায়ুমান সূচকের মানদণ্ড
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত। ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। ‘ঝুঁকিপূর্ণ’ স্কোর নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।



