ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার: একঝলকে বাংলাদেশের নানা দৃশ্য
ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার: একঝলকে বাংলাদেশের নানা দৃশ্য

ধেয়ে আসছে ট্রেন। রেলক্রসিংয়ে নামানো হয়েছে প্রতিবন্ধক। তবু সময় বাঁচাতে ঝুঁকি নিয়েই দৌড়ে রেললাইন পার হচ্ছেন দুই পথচারী। মহাখালী এলাকা, ঢাকা, ৮ মেছবি: দীপু মালাকার।

রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে গ্রামীণ সাজে শিশু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষক, জেলেসহ গ্রামীণ জীবনের নানা সাজে অংশ নেয় শিশুরা। কবিগুরুর স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৮ মেছবি: আরিফুল গণি।

ভুট্টা শুকানো ও বিক্রির প্রস্তুতি

জমি থেকে তুলে আনা ভুট্টা খোসা ছাড়ানোর পর শুকাতে দেওয়া হচ্ছে। শুকানো হলে দানা ছাড়িয়ে হাটে বিক্রি করা হবে। রহিমপুর, গয়েশপুর, পাবনা, ৮ মেছবি: হাসান মাহমুদ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জলবায়ু স্ট্রাইক সাতক্ষীরায়

জীবাশ্ম জ্বালানিমুক্ত ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। উপজেলার পশ্চিম বিড়ালক্ষী এলাকার খোলপেটুয়া নদীর তীরে উপকূলীয় যুব সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ এ কর্মসূচির আয়োজন করে। শ্যামনগর, সাতক্ষীরা, ৮ মেছবি: প্রথম আলো।

লিচু পাহারা

সড়কের পাশে পুকুরপাড়ে রয়েছে বেশ কিছু লিচুগাছ। পালা করে এসব গাছ এখন পাহারা দেওয়া হচ্ছে। পশুপাখির পাশাপাশি পথচারীদের থেকেও রক্ষা করতে হচ্ছে এসব লিচু। পুস্তিগাছা, পাবনা, ৮ মেছবি: হাসান মাহমুদ।

পাহাড়ি তরুণদের কাঁঠাল বিক্রি

পাহাড়ি দুই তরুণ নিজের বাগানের কাঁঠাল সংগ্রহ শেষে নৌকায় করে বিক্রি করতে যাচ্ছেন রাঙামাটি শহরে। দীঘলি বাঁক এলাকা, রাঙামাটি, ৮ মেছবি: সুপ্রিয় চাকমা।

কোমরসমান পানিতে ধান কাটা

প্রায় কোমরসমান পানিতে নেমে পাকা ধান কাটছেন এক কিষানি। নিজপাড়া, কাউনিয়া, রংপুর, ৮ মেছবি: মঈনুল ইসলাম।

মুরগির খাঁচা বিক্রি

বাঁশের তৈরি মুরগির খাঁচাগুলো বিক্রি করতে বাজারে নেওয়ার জন্য রিকশায় ওঠানো হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমিরাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ৮ মেছবি: আবদুর রহমান ঢালী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘোড়ার গাড়িতে মালামাল পরিবহন

চরাঞ্চলের বাহন ঘোড়ার গাড়িতে করে মালামাল নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক গাড়িয়াল। চর শালেহপুর এলাকা, চরভদ্রাসন, ফরিদপুর, ৮ মেছবি: আলীমুজ্জামান।

ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচল

মূল সড়কে নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশার বেপরোয়া চলাচলের কারণে ভেঙে পড়ছে যোগাযোগব্যবস্থা। ফার্মগেট, ঢাকা, ৮ মেছবি: জাহিদুল করিম।